বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

ব্যাটিং করেননি তানজিদ, মুশফিকের আঙুলে চোট

প্রতিবেদক
shamiul
আগস্ট ২০, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ণ

ম্যাকাইয়ে বাংলাদেশ দলের অনুশীলনে আজ কৌতূহল ছিল তানজিদ হাসানকে নিয়ে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দুপুরে বাংলাদেশ দলের নেট প্র্যাকটিসের পুরোটা সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে নেটের এক কোনায় দাঁড়িয়েছিলেন তানজিদ। ব্যাটিং অনুশীলনে নামেননি।

তবে এর আগে তিনি মূল স্টেডিয়ামে দলের সঙ্গে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলন করেছেন। তানজিদের ব্যাটিং অনুশীলন না করার কারণ হিসেবে দলের একাধিক সূত্র জানিয়েছে, তিনি ঘাড়ের আড়ষ্টতায় ভুগছেন। টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। তাই আজকের দিনটা ব্যাটিং অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। অনুশীলনে সাদমান ইসলামের সঙ্গে ব্যাটিং শুরু করেন সৌম্য সরকার।

আরও পড়ুন

আমিনুল ইসলাম থেকে তানজিদ হাসান: বৃত্তটা সম্পূর্ণ হলো অস্ট্রেলিয়ায়

সুস্থ হওয়ার জন্য টেস্টের আগে হাতে আরও একদিন সময় থাকায় টিম ম্যানেজমেন্ট তানজিদের ঘাড়ের চোট নিয়ে এখনো অতটা চিন্তিত নয়। তাদের আশা, সুস্থ হয়ে কাল পুরো অনুশীলন করতে পারবেন ডারউইন টেস্টে সেঞ্চুরি করা এই ওপেনার।

প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে কথা বলছেন তানজিদ

প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে কথা বলছেন তানজিদপ্রথম আলো

ওদিকে আজ অনুশীলনে ঘটতে চলেছিল আরেকটি অস্বস্তিকর ঘটনা। আঙুলে বলের আঘাত পেয়ে নেটের উইকেটেই বসে পড়েন মুশফিকুর রহিম। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং অনুশীলন করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

অনুশীলনে আজ দীর্ঘ সময় বোলিং করেছেন পেসার শরীফুল ইসলাম। তাঁকে আলাদা করে পরামর্শ দিতে দেখা গেছে কোচ ফিল সিমন্সকে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাবার শেষকৃত্যে ড্রোনের উপদ্রবে ক্ষুব্ধ মেসি, নিতে পারেন আইনি ব্যবস্থা | Messi Father Funeral

ঈশ্বরগঞ্জে পিডিবি কার্যালয়ে হামলা-ভাঙচুর, প্রকৌশলীকে মারধর

পিএসসির পাঁচ দশক: মেয়াদ পূর্ণ করেছেন মাত্র ৪ চেয়ারম্যান

‘আপত্তি’ ওঠার পর কিশোরগঞ্জে কনসার্ট স্থগিত

ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে ওয়ানডে সিরিজ

এক বল, দুই মালিক: কেটে ভাগ করলেন রবিনসন-টাং

এর পর থেকে পাকিস্তানের সাংবাদিকেরা মেপে মেপে কথা বলত…

ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৯ বার পেছাল

পশ্চিমবঙ্গে দুই দিনে দুই হোটেলে আগুন, আগের ঘটনায়ও ৮ মৃত্যু

প্রসঙ্গ প্রথম আলো: মারদিয়া মমতাজের প্রতিক্রিয়া ও লেখকের বক্তব্য