বুধবার , ১৯ আগস্ট ২০২৬ |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

ডেঙ্গু রোগী বাড়িতে থাকলে চিকিৎসা কী

প্রতিবেদক
shamiul
আগস্ট ১৯, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ

ডেঙ্গু হলে বাসায় থেকে চিকিৎসা নিলেও কিছু সতর্কতা জরুরি

ডেঙ্গু হলে বাসায় থেকে চিকিৎসা নিলেও কিছু সতর্কতা জরুরিছবি: কবির হোসেন

ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি থাকতে হবে কি না, কত দিন পরপর রক্ত পরীক্ষা বা ফলোআপ করাতে হবে—এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। যদি কোনো জটিলতা না থাকে কিংবা নিকট ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হওয়ার ঝুঁকি কম থাকে, তাহলে বাড়িতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিতে পারেন চিকিৎসক। তবে কোন কোন উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসতে হবে, স্বজনদের জানতে হবে।

বাড়িতে যা করবেন

  • পূর্ণ বিশ্রামে থাকুন। চোখকেও বিশ্রাম দিন। সব সময় মশারি ব্যবহার করুন।
  • সহজপাচ্য খাবার খান।
  • পর্যাপ্ত তরল গ্রহণ করুন, বিশেষত লবণসমৃদ্ধ তরল। বয়স বা শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজন আলাদা। কিছু ক্ষেত্রে লবণাক্ত তরল গ্রহণে নিষেধাজ্ঞাও থাকে। তাই চিকিৎসকের পরামর্শ নিন।
ডেঙ্গু আক্রান্ত হলে জ্বর মেপে লিখে রাখা জরুরি

ডেঙ্গু আক্রান্ত হলে জ্বর মেপে লিখে রাখা জরুরিছবি: কবির হোসেন

  • প্রয়োজনে ওয়াশরুমে যাওয়ার সময় কাউকে সঙ্গে রাখুন।
  • জ্বর মেপে তারিখ ও সময়সহ লিখে রাখুন।
  • জ্বর থাকলে কুসুম গরম পানি দিয়ে শরীর মোছা যায়। প্রয়োজনে কারও সাহায্য নিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি এড়িয়ে, কুসুম গরম পানিতে অল্প সময় গোসলও করা যাবে।
  • জ্বর বা ব্যথা থাকলে প্যারাসিটামল সেবন করুন।
  • প্রস্রাবের পরিমাণ ও রং খেয়াল রাখুন। অন্যান্য বিপদচিহ্নের ব্যাপারেও সতর্ক থাকুন।
  • আগে থেকে অ্যাসপিরিন বা রক্ত পাতলা করার অন্যান্য ওষুধ সেবন করলে তা চিকিৎসককে জানান।
  • জ্বর কমে যাওয়ার পরও বিপদ হতে পারে, তাই চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন।

যা করবেন না

  • প্রয়োজনের অতিরিক্ত তরল গ্রহণ করবেন না।
  • বাড়িতে শিরাপথে স্যালাইন গ্রহণ করবেন না।
  • ব্যথানাশক (আইবুপ্রফেন, ন্যাপ্রোক্সেনসহ অন্যান্য নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ), স্টেরয়েডজাতীয় ওষুধ এবং অ্যান্টিবায়োটিক সেবন করবেন না।
  • নির্ধারিত ডোজের চেয়ে বেশি প্যারাসিটামিল সেবন করবেন না।
  • প্লেটলেটের মাত্রা নিয়ে আতঙ্কিত হবেন না। চিকিৎসক একজন রোগীর শারীরিক পরীক্ষা করে, রক্তের নানান কিছুর মাত্রা দেখে এবং প্রয়োজনে অন্যান্য পরীক্ষা করিয়ে সিদ্ধান্ত নেন।
  • পেঁপেপাতার রস বা অন্যান্য ঘরোয়া টোটকা এড়িয়ে চলুন।

সর্বশেষ - জীবনযাপন

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু রোগী বাড়িতে থাকলে চিকিৎসা কী

গলে সুতারের ১০ উইকেটে ৬০০ তম টেস্টে জয় পেল ভারত

হকি দলের জার্মানি সফর অনিশ্চিত, বিকল্প ভাবনায় চীন-মিশর

প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, ‘সত্য’ তুলে ধরবেন তিনি

মানিকগঞ্জে তরুণের কাছ থেকে টাকা ছিনতাই, এএসআইকে প্রত্যাহার

এর পর থেকে পাকিস্তানের সাংবাদিকেরা মেপে মেপে কথা বলত…

৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজের চাকরি ফিরে পেতে লড়ছেন

পশ্চিমবঙ্গে দুই দিনে দুই হোটেলে আগুন, আগের ঘটনায়ও ৮ মৃত্যু

পিএসসির পাঁচ দশক: মেয়াদ পূর্ণ করেছেন মাত্র ৪ চেয়ারম্যান

প্রসঙ্গ প্রথম আলো: মারদিয়া মমতাজের প্রতিক্রিয়া ও লেখকের বক্তব্য