
‘স্ট্রেঞ্জার থিংস-সিজন’ পোস্টার
বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো রাজত্ব ধরে রাখতে মৌলিক কনটেন্টের ওপর যেন বাজি ধরেছে। এই তালিকায় পিছিয়ে নেই নেটফ্লিক্স। ফ্লিক্সপ্যাট্রোলের তথ্য অনুযায়ী, নেটফ্লিক্স দর্শককে চোখধাঁধানো ভিএফএক্স, রাজকীয় সেট আর দুর্দান্ত সিনেমাটোগ্রাফির অভিজ্ঞতা দিতে শত শত মিলিয়ন ডলার খরচ করছে। এই প্রতিযোগিতায় নেটফ্লিক্সের সেরা ৫ সিরিজের আকাশচুম্বী বাজেট জেনে নিতে পারেন।
১. ‘স্ট্রেঞ্জার থিংস-সিজন ৪’
এই তালিকার শীর্ষস্থানটি দখল করে আছে আলোচিত বৈজ্ঞানিক কল্পকাহিনি ও হরর ঘরানার বিশ্বখ্যাত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস।’ এর চতুর্থ সিজনের একেকটি পর্ব বানাতেই খরচ হয়েছিল প্রায় ৩০ মিলিয়ন ডলার! হকিন্স শহরের রহস্যময় আপসাইড ডাউন জগৎকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই এই বিপুল অর্থ ঢালা হয়। সিরিজটির বাজেট ছিল ৩০ কোটি ডলার।

‘থ্রি বডি প্রবলেম’ সিরিজের পোস্টার
২. ‘৩ বডি প্রবলেম-সিজন ১’
মুক্তির পরে নতুন করে আলোচনায় আসে এই সিরিজ। আলোচিত ‘৩ বডি প্রবলেম’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ দেখা গিয়েছিল। বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই জটিল ও মহাজাগতিক সিরিজটি প্রথম সিজনেই বাজিমাত করে। এলিয়েন ইনোভেশন আর পদার্থবিজ্ঞানের থিওরিকে পর্দায় ফুটিয়ে তুলতে নেটফ্লিক্স রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে। এটিই নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ডেবিউ বা প্রথম সিজনের বাজেট। সিরিজটির সব মিলিয়ে বাজেট ছিল ২৩ কোটি ৩১ লাখ ডলার।

‘দ্য উইচার’ সিরিজের পোস্টার
৩. ‘দ্য উইচার-সিজন ২’
প্রথম সিজনে তুলনামূলক বাজেট কম থাকলেও দ্বিতীয় সিজনে এটি আরও সাড়া ফেলে। দানব শিকারি জেরাল্ট অব রিভিয়ার ফ্যান্টাসি জগৎকে আরও জাঁকজমকপূর্ণভাবে করতে দ্বিতীয় সিজনের বাজেটের কোনো কমতি রাখেনি নেটফ্লিক্স। চোখধাঁধানো অ্যাকশন দৃশ্য এবং জাদুকরি সব প্রাণীর অ্যানিমেশন তৈরিতে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। সিরিজের বাজেট ছিল ১৭ কোটি ৬৩ লাখ ডলার।
আরও পড়ুন
এর পর থেকে পাকিস্তানের সাংবাদিকেরা মেপে মেপে কথা বলত…

‘দ্য স্যান্ডম্যান-সিজন ১’ সিরিজের পোস্টার
৪. ‘দ্য স্যান্ডম্যান-সিজন ১’
নিল গেইম্যানের বিখ্যাত কমিক বইয়ের ওপর ভিত্তি করে তৈরি এই ড্রিমলর্ড বা স্বপ্নের দেবতার গল্পে দরকার ছিল উচ্চমানের স্পেশাল ইফেক্ট। কাল্পনিক ও পরাবাস্তব জগৎকে পর্দায় বাস্তব রূপ দিতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয় নির্মাতাদের। দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে এ অর্থ বিনিয়োগ করেছিল নেটফ্লিক্স। প্রথম সিজনেই সিরিজের পেছনে খরচ পড়ে ১৬ কোটি ৫০ লাখ ডলার।

‘দ্য ক্রাউন-সিজন ৫’ পোস্টার
৫. ‘দ্য ক্রাউন-সিজন ৫’
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসকে ঠিক কতটা রাজকীয়ভাবে পর্দায় আনা যায়, এটাই ছিল চ্যালেঞ্জিং। যে কারণে এই সিরিজের পেছনে সবচেয়ে বেশি লগ্নি করতে প্রস্তুত ছিল নেটফ্লিক্স। তবে এর জন্য প্রয়োজন হয় ১৪ কোটি ৪০ লাখ ডলার। নব্বইয়ের দশকের রাজকীয় আবহ, পোশাক এবং হুবহু রাজপ্রাসাদের সেট তৈরিতে এই সিজনে সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে।















