বুধবার , ১৯ আগস্ট ২০২৬ |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

প্রতিবেদক
shamiul
আগস্ট ১৯, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ

রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সাংবাদিকেরা। ১৮ আগস্ট ২০২৬

রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সাংবাদিকেরা। ১৮ আগস্ট ২০২৬ছবি: বাসস

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।’

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুলের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘যতই ব্যস্ত থাকি না কেন, সব সময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকব।’

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হন এবং দল থেকে রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি প্রত্যেকের খোঁজখবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহসভাপতি স্টার টিভির মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জিটিভির সাজ্জাদ হোসেন ও নারীবিষয়ক সম্পাদক নিউজ টুয়েন্টি ফোরের মোছা. শিউলী বেগম নাহিদ, কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম ও নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহাবুর আলম সোহাগ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, ‘সত্য’ তুলে ধরবেন তিনি

‘মৃত্যুকে কাছে থেকে দেখেছি’—কলকাতার অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া বাংলাদেশির লেখা

এর পর থেকে পাকিস্তানের সাংবাদিকেরা মেপে মেপে কথা বলত…

প্রসঙ্গ প্রথম আলো: মারদিয়া মমতাজের প্রতিক্রিয়া ও লেখকের বক্তব্য

পশ্চিমবঙ্গে দুই দিনে দুই হোটেলে আগুন, আগের ঘটনায়ও ৮ মৃত্যু

থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন, গ্রেপ্তার করল র‌্যাব

৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজের চাকরি ফিরে পেতে লড়ছেন

মানিকগঞ্জে তরুণের কাছ থেকে টাকা ছিনতাই, এএসআইকে প্রত্যাহার

রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

হকি দলের জার্মানি সফর অনিশ্চিত, বিকল্প ভাবনায় চীন-মিশর