বুধবার , ১৯ আগস্ট ২০২৬ |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

‘আপত্তি’ ওঠার পর কিশোরগঞ্জে কনসার্ট স্থগিত

প্রতিবেদক
shamiul
আগস্ট ১৯, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ

আজ বুধবার কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে কয়েকটি ব্যান্ডের কনসার্ট স্থগিত করা হয়েছে। কনসার্টটি বিকেলে হওয়ার কথা ছিল।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় আলিশান রেস্তোরাঁর আয়োজনে কনসার্টটি হচ্ছিল, আমরা তাদের ডেকেছিলাম। তাদের ক্ষেত্রে সমস্যা হলো, হোটেল নিবন্ধন আইন অনুযায়ী তারা কোনো আবেদন করেনি, হোটেলের লাইসেন্সও নেয়নি। যে প্রতিষ্ঠান বৈধ না বা অনিবন্ধিত, তাদের কোনো কাজে সম্মতি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলে দিয়েছি, আপনাদের যেহেতু নিবন্ধন নেই, তাই আপনারা যেসব বিষয়ে অনুমতি চেয়েছেন, সেসব দেওয়া গেল না।’

অ্যাশেজ ব্যান্ডের সদস্যেরা

অ্যাশেজ ব্যান্ডের সদস্যেরাছবি: ফেসবুক থেকে

এর আগে গতকাল কনসার্টটি বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’। সংগঠনটির সভাপতি মাওলানা আহমাদুল্লাহ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে পুরোনো স্টেডিয়ামে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানানো হয়। স্মারকলিপির অনুলিপি দেওয়া হয় পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানায়।

আরও পড়ুন

৮ ব্যান্ড ও ১২ শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর ২০ গান, আসছে ‘উত্তরাধিকার’

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা প্রথম আলোকে বলেন, কনসার্টের বিষয়ে সিদ্ধান্ত জেলা প্রশাসন জানাবে।

এ কনসার্টে ‘অ্যাশেজ’, ‘নোবেলম্যান’ ব্যান্ডসহ একাধিক ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। কনসার্ট স্থগিতের বিষয়টি নিজেদের ফেসবুক পেজেও জানিয়েছে ব্যান্ড ‘অ্যাশেজ’। আজ বুধবার সকালে দেওয়া এক পোস্টে ব্যান্ডটি লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরাসংগৃহীত

কনসার্টটি বন্ধের দাবিতে আজ বিকেলে কিশোরগঞ্জ শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ’। এখন কনসার্টটি স্থগিত হওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে প্রথম আলোকে জানান সংগঠনটির কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

গলে সুতারের ১০ উইকেটে ৬০০ তম টেস্টে জয় পেল ভারত

এর পর থেকে পাকিস্তানের সাংবাদিকেরা মেপে মেপে কথা বলত…

‘মৃত্যুকে কাছে থেকে দেখেছি’—কলকাতার অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া বাংলাদেশির লেখা

‘আপত্তি’ ওঠার পর কিশোরগঞ্জে কনসার্ট স্থগিত

পিএসসির পাঁচ দশক: মেয়াদ পূর্ণ করেছেন মাত্র ৪ চেয়ারম্যান

হকি দলের জার্মানি সফর অনিশ্চিত, বিকল্প ভাবনায় চীন-মিশর

ডেঙ্গু রোগী বাড়িতে থাকলে চিকিৎসা কী

পশ্চিমবঙ্গে দুই দিনে দুই হোটেলে আগুন, আগের ঘটনায়ও ৮ মৃত্যু

মানিকগঞ্জে তরুণের কাছ থেকে টাকা ছিনতাই, এএসআইকে প্রত্যাহার