বুধবার , ১৯ আগস্ট ২০২৬ |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. মতামত
  9. রাজনীতি

গলে সুতারের ১০ উইকেটে ৬০০ তম টেস্টে জয় পেল ভারত

প্রতিবেদক
shamiul
আগস্ট ১৯, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন সুতার

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন সুতারএএফপি

ভারতের ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গলে আজ পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনেও শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ১৭৫। কিন্তু দ্বিতীয় সেশনে ১৬ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ভারতের কাছে ১৬৫ রানে হেরেছে শ্রীলঙ্কা।

৪ উইকেটে ৮৪ রানে আজ শেষ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে ৭৫ ওভার শেষেও ৬ উইকেটে ১৯৯ রান ছিল স্বাগতিকদের। পরের ওভারে বাঁহাতি স্পিনার মানভ সুতার একাই নেন ৩ উইকেট।

প্রথম দুই বলেই প্রবাত জয়াসুরিয়া ও সোনাল দিনুশাকে ফেরান। শেষ বলে তুলে নেন লাহিরু কুমারাকে। সুতার তাঁর পরের ওভারে চতুর্থ বলে কেশারা নুয়ানথাকেও আউট করলে ২০৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এটা ছিল ভারতের ৬০০ তম টেস্ট। দু্ই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে এগিয়েও গেল শুবমান গিলের দল।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শেষে ১৭ উইকেট হয়ে গেল সুতারের। গত জুনে চন্ডিগড়ে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন। গলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন ৬ উইকেট। সব মিলিয়ে এই টেস্টে নিলেন ১০ উইকেট, ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট।

আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা সোনাল দিনুশা আজ লড়াই করেন। ৫৯ রান করা ধননঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। ধনঞ্জয়া আউট হওয়ার পর সপ্তম উইকেটে নুয়ানথাকে নিয়ে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যান দিনুশা। ৪৩ রানের জুটি গড়ে দিনুশার আউট হ্ওয়ার মধ্য দিয়ে ১৬ বলের মধ্যে অলআউট হওয়ার শুরুটা হয় শ্রীলঙ্কা। সুতারের বলে লেগ স্লিপে ক্যাচ দেওয়ার আগে ৮৪ রান করেন।

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত

থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন, গ্রেপ্তার করল র‌্যাব

রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে ওয়ানডে সিরিজ

ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৯ বার পেছাল

হকি দলের জার্মানি সফর অনিশ্চিত, বিকল্প ভাবনায় চীন-মিশর

গলে সুতারের ১০ উইকেটে ৬০০ তম টেস্টে জয় পেল ভারত

৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজের চাকরি ফিরে পেতে লড়ছেন

ব্যাটিং করেননি তানজিদ, মুশফিকের আঙুলে চোট

পানির মতো টাকা ঢেলেছে নেটফ্লিক্স, দেখুন ৫ সিরিজের আকাশচুম্বী বাজেট

প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, ‘সত্য’ তুলে ধরবেন তিনি